লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ জিয়ার পাশেই চির নিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিদর্শনকালে তিনি খালেদা জিয়ার জন্য নির্ধারিত কবর খোঁড়ার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই স্থান ত্যাগ করেন।

৪০ দিনের বেশি সময় ধরে ঢাকার গুলশানে অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।

খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman