লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নগরকান্দায় আ.লীগ ছেড়ে বিএনপিতে পাঁচ নেতা

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে তারা বিএনপিতে যোগদান করেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পদত্যাগকারীরা হলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল এবং সহসভাপতি বাকি মিয়া।

সংবাদ সম্মেলনে পাঁচজনই আলাদা আলাদা লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা প্রলোভন ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানান তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই বাস্তবতারই প্রতিফলন।

স্থানীয় রাজনীতিতে এ যোগদানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman