লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হজরত শাহ জালাল (র:)মাজার জিয়ারতের মধ্যে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

প্রকাশিত: 11 জানুয়ারী 2026

53 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। ঐতিহ্য অনুযায়ী হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই শুরু হবে তার নির্বাচনী যাত্রা।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। বিএনপিও সেই দিন থেকেই মাঠে নামবে।

এর আগে ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের কর্মী। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের সব পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব। তবে তিনি প্রচারের কৌশল বা কর্মসূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

দলীয় সূত্র জানায়, সিলেটে মাজার জিয়ারত শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন তিনি। সফরের অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিএনপির রাজনৈতিক সংস্কৃতিতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরুর একটি ঐতিহ্য রয়েছে। অতীতেও দলটির শীর্ষ নেতৃত্ব এই রীতির অনুসরণ করে আসছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়। ওই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman