লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

প্রকাশিত: 20 ফেব্রুয়ারী 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনেও এটি সহায়ক হবে।

প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

তবে ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলে জানানো হয়েছে।

এছাড়া ২৬ মার্চ থেকে আগের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, রমজানজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman