লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নরসিংদীতে ধর্ষিত কিশোরীকে আবার তুলে নিয়ে গিয়ে হত্যা

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

101 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন এবাদুল্লাহ, আহম্মদ আলী মেম্বার, মো. ইমরান দেওয়ান ও মো. আইয়ুব। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এজাহারভুক্ত চার আসামিকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমেনা আক্তার নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন তাকে তুলে নিয়ে ধর্ষণ করে এবং পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বুধবার বাবার সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে তাকে আবারও জোরপূর্বক তুলে নেওয়া হয়।

ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে হত্যার মতো ঘটনা ঘটলে তা বিচারহীনতার সংস্কৃতিকে আরও উসকে দেয়। দ্রুত ও স্বচ্ছ তদন্তই এ ক্ষেত্রে জন আস্থা ফেরানোর প্রধান শর্ত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman