লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: 02 মার্চ 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রবিবার (০১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে নিরাপদ নগরী বা সেফ সিটি বাস্তবায়ন, ডাটাবেজ রেজিস্ট্রেশন ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন নিরাপত্তা বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময় এবং ড্রোন খাতে সহযোগিতার বিষয়েও মত বিনিময় করা হয়।

উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মকর্তারা বলেন, এই ধরনের বৈঠক দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে কার্যকর সমন্বয় বাড়াতে সহায়তা করবে।

এ ধরনের সরাসরি বৈঠক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সঙ্গতি ও তথ্য ভাগাভাগি শক্তিশালীকরণ সহ ক্ষমতার ভারসম্য নিশ্চিত করবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman