লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মার্কিন নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 09 মার্চ 2026

109 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আদানায় অবস্থিত ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিকটবর্তী মার্কিন কনস্যুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার আঙ্কারায় মার্কিন দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, আদানার কনস্যুলেট জেনারেলে কর্মরত অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে তুরস্ক দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড লক্ষ্য করে এগিয়ে আসছিল। ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ইরাক ও সিরিয়ার আকাশসীমার মধ্যেই ধ্বংস করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন প্রতিরক্ষা ব্যবস্থাই সময়মতো হামলাটি শনাক্ত করে প্রতিহত করেছে।

ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট তুরস্ককে লক্ষ্য করে হামলার প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেন, জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো দৃঢ় অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান সংশ্লিষ্ট আঞ্চলিক উত্তেজনা এখন সরাসরি ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা হিসাবেও বিবেচিত হচ্ছে। ফলে সামরিক সতর্কতা ও কূটনৈতিক বার্তা একই সঙ্গে জোরদার হচ্ছে।

 

সূত্র: এএফপি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman