লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শালীনতার সব সীমা অতিক্রম করল ট্রাম্প: মঙ্গলবার ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’

প্রকাশিত: 06 এপ্রিল 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে তীব্র ও অশ্লীল ভাষায় হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানে এক সঙ্গে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ পালন হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্প এর অশালীন বার্তাটি হবহু তুলে ধরা হল : “Tuesday will be Power Plant Day, and Bridge Day, all wrapped up in one, in Iran. There will be nothing like it!!! Open the Fuckin’ Strait, you crazy bastards, or you’ll be living in Hell – JUST WATCH!
Praise be to Allah. President DONALD J. TRUMP”
বাংলা অনুবাদ : ” মঙ্গলবার ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হবে, সবকিছু একসঙ্গে। এরকম কিছু আগে কখনো দেখা যায়নি!!! ফাকিং স্ট্রেইট খুলে দাও, তোমরা পাগল বাস্টার্ডস, নয়তো তোমরা জাহান্নামে বাস করবে — শুধু দেখো!
সমস্ত প্রশংসা আল্লাহর। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

এই অশালীন বার্তাটিতে সে ব্যাঙ্গাত্মকভাবে মহান আল্লাহ’র নাম উল্লেখ করে বার্তাটিকে আরো তির্যক করে তোলে যা মুসলিম সম্প্রদায়কে চূড়ান্ত অসম্মান করার জন্যই করা হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষের পর প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ট্রাম্পের এই হুমকি যুদ্ধকে আরও তীব্র করতে পারে এবং বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোয় হামলা বেসামরিক জনগণের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে মানবিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন।

ইরান এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাননি। তবে পূর্বে তারা জানিয়েছে, যেকোনো আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman