লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংসদে বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশিত: 09 এপ্রিল 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের আপত্তি ও যুক্তিসংগত বাধা থাকা সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। এসব বিলের দায় তারা নিতে চান না বলেই সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর তিনি জোটভুক্ত সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন ত্যাগ করেন।

ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তিনি বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপ অর্থাৎ ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং ও থার্ড রিডিংয়ে বিরোধী দলের সদস্যরা অংশ নিয়েছেন এবং কেউ কেউ বিলের পক্ষে সমর্থনও দিয়েছেন। সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সদস্যদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে ফিরে আসবেন।

সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট দীর্ঘদিনের প্রচলিত প্রতিবাদ কৌশল হলেও বিল পাসের পর এমন পদক্ষেপ রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হিসেবে দেখা হয়। এতে সরকার ও বিরোধী দলের অবস্থানগত দূরত্ব আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman