লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রযুক্তি মেলায় দর্শনার্থীদের ভিড়

প্রকাশিত: 08 মে 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ২০২৬ এবং পাওয়ার অ্যান্ড এনার্জি এক্সপোতে দর্শনার্থী ও প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে ৭ মে এবং চলবে ৯ মে পর্যন্ত।

প্রদর্শনীতে প্রায় ১২টি দেশের ১৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও শিল্প প্রযুক্তির নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এবং শিল্পখাতের আধুনিক প্রযুক্তি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি ও অবকাঠামো খাতের আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি, স্মার্ট এনার্জি সিস্টেম, আধুনিক কেবল প্রযুক্তি, শিল্প কারখানার স্বয়ংক্রিয় সমাধান এবং পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের অনেকেই এসব প্রযুক্তি দেশের শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman