লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তামিম-শান্ত-মোসাদ্দেকের ব্যাটে অস্ট্রেলিয়ার সামনে ২৮৫ রানের লক্ষ্য

প্রকাশিত: 09 জুন 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের মাটিতে দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ে তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত এবং চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসান দ্রুত ফিরে গেলে কিছুটা চাপ তৈরি হয়। তবে সেই ধাক্কা সামাল দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসাইন শান্ত। দুজন মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের স্কোরকে এগিয়ে নেন।

তামিম ৫৪ রান করে ফিরলেও শান্ত আরও দায়িত্বশীল ব্যাটিং করে ৬৭ রান করেন। তাদের বিদায়ের পর অল্প ব্যবধানে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। একসময় ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে সেই সংকটময় মুহূর্তে দলের হাল ধরেন মোবারক হোসাইন। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। মাত্র ৭০ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।

ইনিংসের শেষ দিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রানের কার্যকর ক্যামিও খেলে দলকে ২৮৪ রানের সংগ্রহে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এদিন ব্যাট হাতে হতাশ করেন। তিনি ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ম্যাট রেনসও ও লিয়াম স্কট দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন স্যাভির বার্টলেট।

বাংলাদেশের বোলারদের জন্য এখন লক্ষ্য ২৮৫ রান রক্ষা করা। মিরপুরের উইকেটে এই সংগ্রহ লড়াই করার মতো হলেও ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দ্বিতীয় ইনিংসে বোলারদের শুরুর স্পেলের ওপর।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৮৪/৮ (৫০ ওভার)
মোসাদ্দেক হোসেন ৮৬* (৭০), নাজমুল হোসেন শান্ত ৬৭, তানজিদ হাসান তামিম ৫৪
অস্ট্রেলিয়া: নাথান এলিস ৩ উইকেট

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman