দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রখ্যাত ও বিতর্কিত অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শম্পা রেজাকে ‘গোসল করার’ পরামর্শ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য ২০২৪ সালে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই অভিনেত্রীর বিরুদ্ধে এটিকে কেউ কেউ রাজনৈতিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন।
সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে শম্পা রেজা উপস্থিত ছিলেন। সেখানে বিরোধীদের সঙ্গে তাঁর সমর্থকদের বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় ‘শাহবাগী গোসল কর’ জাতীয় স্লোগান ভাইরাল হয়। এতে শম্পা রেজাসহ কয়েকজনকে লক্ষ্য করে এ ধরণের স্লোগান দেওয়া হয়।
শম্পা রেজা বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ। বিভিন্ন সময়ে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাঁর গণবিরোধী অবস্থানের কারণে তিনি বিতর্কিত হন।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক চলছে। একদল বলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। অন্যদল মনে করেন, এটি রাজনৈতিক প্রতিবাদের অংশ। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিতর্কের নামে ব্যক্তিগত আক্রমণ বন্ধ করতে হবে।
শম্পা রেজা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর সমর্থকরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
