লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: 16 ফেব্রুয়ারী 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রেস উইং সূত্রে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বার্তায় বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংবিধানসম্মত প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

এই সাক্ষাৎকে চলমান ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। নতুন সরকার শপথ নেওয়ার প্রাক্কালে এমন বৈঠক প্রশাসনিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সময়ে সেনাবাহিনী জানিয়েছে, নতুন সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman