লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপ টি -টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা ও আত্মসম্মানের

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে তীব্র বিতর্ক চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের দল পাঠানয় ব্যাপক ঝুঁকি রয়েছে। নিরাপত্তাজনিত ও রাজনৈতিক উদ্বেগের কারণে বাংলাদেশতাদের চারটি গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আবেদন করেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) একটি বোর্ড বৈঠকে BCB এর অনুরোধ খারিজ করে দিয়েছে। ICC বলেছে নিরাপত্তা নিয়ে কোনো নির্ভরযোগ্য ঝুঁকি নেই এবং ভেন্যুগুলো পরিবর্তন করা সঠিক নয়, কারণ এতে টুর্নামেন্টের স্বচ্ছতা ও অন্যান্য দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও নিরাপত্তা অজুহাতেই ভারত বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারত IPL খেলতে দেয়নি।

টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অবস্থান শুধু একটি ভেন্যু বিতর্ক নয়। এটি আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলোর নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নও সামনে এনে দিয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে ICC’র এক কথায় উড়িয়ে দেওয়া বাস্তবতাবিবর্জিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে খেলাধুলা ঘিরে উগ্র জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে একটি রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার করেছেন, এটি ক্রিকেটীয় সিদ্ধান্তের চেয়েও বড় বিষয়। সরকারের অবস্থানকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, একটি সরকার কেবল খেলোয়াড় নয়, দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত থাকলেও ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আপস করতে রাজি নয়।

আইসিসি যদি বাংলাদেশের অবস্থান উপেক্ষা করে বিকল্প দল নামানোর যে হুমকি দিয়েছে তা যদি বাস্তবায়ন করে, তবে সেটি ক্রিকেটের ন্যায়বিচার ও সমতার আদর্শকে প্রশ্নবিদ্ধ করবে। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বর্তমান অবস্থান কোনো ভুল পথ নয় বরং আত্মসম্মান ও নিরাপত্তার পক্ষে সঠিক পথেই হাঁটছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman