লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঝটিকা মিছিল ধানমন্ডিতে, আটক ৮

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

118 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের ষ্টার কাবাব রেস্তোরাঁর সামনে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

মিছিলের খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। পুলিশ তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করে এবং চালককেও গ্রেপ্তার করে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, অনুমতি ছাড়া সড়কে আকস্মিক মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman