| দ্য সিভিলিয়ানস টিম |
ঈদ মুবারক,
প্রিয় দ্য সিভিলিয়ানস পাঠক, শুভানুধ্যায়ীবৃন্দ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তা’আলার অশেষ রহমত ও করুণায় আমরা ঈদুল ফিতর ২০২৬ এর পবিত্র দিনে দাঁড়িয়ে আছি। প্রিয় পাঠক, পৃষ্ঠপোষক ও মুসলিম উম্মাহ আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ বয়ে আনুক পবিত্র ঈদ, এই আন্তরিক প্রার্থনা নিয়ে খন্দকার আজিজুর রাহমান (সম্পাদক) এবং দ্য সিভিলিয়ানস টিমের পক্ষ থেকে জানাই গভীর শুভেচ্ছা ও দোয়া।
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অবিচল থাকি, পরস্পরের কল্যাণ কামনা করি এবং দেশের কল্যাণ ও উম্মাহর ঐক্য ও শান্তির জন্য কাজ করে যাই, বিশ্বব্যাপী চলমান যুদ্ধের দাবানল থেকে বিশ্বের সকল মজলুম মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত আপন মহিমায় হেফাজত করুন এই কামনা করি। আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন এবং আমাদেরকে তাঁর রহমতের চাঁদর দিয়ে ঢেকে রাখুন।
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
(উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থ: আল্লাহ তা’আলা আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামীন।
দ্য সিভিলিয়ানস এর পথ চলায় এটিই আমাদের প্রথম ঈদ, আপনাদের ভালোবাসায়, দোয়ায় আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে স্মরণে রাখবেন বলেই আমরা বিশ্বাস করতে চাই।
খন্দকার আজিজুর রাহমান (এ আর সুমন)
সম্পাদক, দ্য সিভিলিয়ানস
দ্য সিভিলিয়ানস টিম
(আপনাদের সকলের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা)
