লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রোগী দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: 30 নভেম্বর 2025

87 Views

The Civilians News

যশোরে মোটরসাইকেলকে যাত্রীবাহী বাসের চাপায় দেয়ার ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার জগহাটি যশোর-চৌগাছা সড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হালিশা গ্রামের তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম ও একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে সেলিম।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চৌগাছা থেকে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে আসছিলেন। পথিমধ্যে জোড়া পোল ব্রিজ এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া প্রগতিশীল রয়েছে এবং বাসচালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman