লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাকচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

প্রকাশিত: 04 মে 2026

30 Views

The Civilians News

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার বেলা পৌণে ১২টার দিকে মনতলা সমিতিঘর নামক স্থানে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

গুরুতর আহত হন অটোরিকশাচালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এসএইচ/এমএ

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman