লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিদ্যালয়ের পরিত্যক্ত রুমে মাদক সেবনকালে আটক ৬

প্রকাশিত: 04 মে 2026

34 Views

The Civilians News

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুম থেকে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের লাল্টু মিয়া (২৫), একই এলাকার তৌহিদ হোসেন (২৭), জমিনপুরের আব্দুল আজীজ (২১), লওনা গ্রামের হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের শফিকুল ইসলাম (২৪) এবং একই উপজেলার ঝামুটপুরের জিয়াউর রহমান (৩৭)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার চেচিরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman