লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পবিত্র মাহে রমজানে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন সময় কমল

প্রকাশিত: 16 ফেব্রুয়ারী 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন সময় কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা স্বাভাবিক সময়ে সকাল ১০টায় শুরু হয়। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। সাধারণ সময়ে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়।

দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এই সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। রমজান ও ঈদের ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম আগের সময়সূচিতে ফিরবে।

অন্যদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, রমজানে লেনদেন যথারীতি সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। ডিএসইর অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদুল ফিতরের ছুটি শেষে পুঁজিবাজারও স্বাভাবিক সময়সূচিতে ফিরবে।

স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয় এবং অফিস খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এছাড়া রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সাধারণ সময়ে এসব অফিসে কাজ চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman