লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত সহযোগী

প্রকাশিত: 24 মে 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বিএনপি নেতা অক্ষত থাকলেও তাঁর সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লিয়াকত আলী কে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল অস্ত্রধারী। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।

গুলির সময় আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেন। হামলায় লিয়াকত আলী অক্ষত থাকলেও তাঁর চাচাতো ভাই ও সহযোগী মাইনুদ্দীন এর পায়ে গুলি লাগে।

ঘটনার সময় উপস্থিত লোকজন একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, লিয়াকত আলীর ওপর এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের অক্টোবর মাসে তাঁর বাড়িতে গিয়ে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত থেকে বের হয়ে ফটকের কাছে দাঁড়ানোর পর হামলাকারীরা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি দ্রুত সরে গেলে গুলি গিয়ে লাগে তাঁর সহযোগীর পায়ে। পরে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা আদালতের ভেতরের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা প্রস্তুত করা হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে লিয়াকত আলীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার চেষ্টা করে আসছে। আদালত প্রাঙ্গণে হামলায় জড়িত কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, আদালতের মতো সংবেদনশীল স্থানে প্রকাশ্যে অস্ত্র হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে। বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত এলাকায় আরও কঠোর নজরদারি ও তল্লাশি জোরদারের দাবি উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman