লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বগুড়া-৬: তারেক রহমানের মনোনয়ন বৈধ

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

25 Views

The Civilians News

বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে এ সিদ্ধান্ত দেন।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই আসনে বৈধ ও বাতিল প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman