লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মালয়েশিয়ার কাছে হারের দায় নিজের ঘাড়ে তুলে নিলেন কোচ বাটলার

প্রকাশিত: 26 নভেম্বর 2025

104 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

ঢাকায় ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার আর হারের জন্য কোনো অজুহাত দিলেন না, ম্যাচ রের দায় নিজের ঘাড়ে তুলে নিলেন।

বাটলার বলেন, “আমি জানি আজ রাতে এক-দুজন খেলোয়াড় কেন মনোযোগ দিতে পারেনি। যখন শিবিরের ভেতরে বা বাইরে এমন কিছু লোক থাকে যারা গোলমাল পাকানোর চেষ্টা করে, তখন মামনি চাকমা, সাগরিকার মতো তরুণদের নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যায়। কিছু মানুষ বাইরে থেকে সমস্যা তৈরি করছে। তারা আগের একটা গ্রুপের ঘনিষ্ঠ বন্ধু ছিল।”

তবে হারের পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়ে বাটলার বলেন, “দল নির্বাচন, ফলাফল, সবকিছুর দায় আমার। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমি মনে করি দল অসাধারণ খেলেছে, আমি যেভাবে ফুটবল খেলাতে চাই, ঠিক সেভাবেই খেলেছে। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।”

২৯ মিনিটে হজম করা গোলটির জন্য গোলকিপার রুপনা চাকমার ভুলকে ‘স্বাভাবিক’ বলে মেনে নিয়েছেন তিনি, “রুপনা যখন বেরিয়ে এসেছিল, একটু দেরি করেছে। কিন্তু আমি তাকে দোষ দিচ্ছি না। সে বহুবার আমাদের বাঁচিয়েছে। এটা একটা ভুল, আর তা হতেই পারে।”

আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচ। এশিয়ান কাপের প্রস্তুতির এই সিরিজে প্রথম ম্যাচেই হোঁচটের পর বাটলারের সামনে এখন বড় চ্যালেঞ্জ, দলের ঐক্য ফিরিয়ে আনা এবং তরুণদের আত্মবিশ্বাস ধরে রাখা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman