লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ: সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী

প্রকাশিত: 26 ফেব্রুয়ারী 2026

117 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এই হত্যাকাণ্ডকে দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার অবনতি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে অষ্টম শ্রেণির ছাত্রীর ওপর বাসার সামনে যে হত্যাকাণ্ড ঘটেছে, তা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক পরিবারের আদরের সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে নিহত শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করছি।”

এ্যাডভোকেট জুবায়ের অবিলম্বে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের বাধ্যবাধকতা।

তিনি উল্লেখ করেন, দেশের শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, যা যথাযথভাবে না পালিত হলে সমাজে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। তাই অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman