দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি ধৈর্য ও প্রজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্যই মজলুমের সবচেয়ে বড় হাতিয়ার এবং ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন আমাদের সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার তাওফিক দান করেন। তিনি বলেন, ধৈর্যই মজলুমের সবচেয়ে বড় শক্তি এবং এই সময় সংযম ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, দেশটা আমাদের সকলেরই অস্তিত্বের অংশ। তাই যে কোনো সংকটে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বা সহিংসতার পথে না গিয়ে ধৈর্যের পরিচয় দেবেন।
তার এই বার্তায় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক নেতাদের এমন আহ্বান পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য তাওফিক কামনা করেন এবং আমিন বলে দোয়া করেন।
