লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

প্রকাশিত: 14 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহায়তা করার জন্য এসব দেশের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সী, আল জাজিরা ও রয়টার্স এর তথ্য অনুযায়ী, যেসব দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন,কাতার এবং জর্দান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতারেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে।

চিঠিতে দাবি করা হয়, উল্লিখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে এসব দেশ সরাসরি সামরিক সহায়তাও দিয়েছে বলে অভিযোগ করা হয়।

ইরান বলছে, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ১৯৭৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব অনুযায়ী, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো বেআইনি। ফলে ইরানের ওপর সংঘটিত সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে দায় বহন করতে হবে।

এই দাবি কেবল আইনি পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির একটি অংশ। এর মাধ্যমে ইরান আঞ্চলিক শক্তিগুলোর ওপর রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়াতে চাইছে।

ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক কূটনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যেতে পারে বা উপসাগরীয় দেশগুলো কোনো তৃতীয় পক্ষকে নিজের ভূমি ব্যবহার করে অন্যের উপর আক্রমন করতে দিবে কি না তা নতুন করে ভাবার অবকাশ তৈরী করবে।

 

সূত্র: Anadolu Agency

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman