লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মিনাব স্কুলের শহীদ শিশুদের সাথে নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধি দল

প্রকাশিত: 11 এপ্রিল 2026

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরান এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান এ পৌঁছেছে, যেখানে আলোচনার পাশাপাশি একটি আবেগঘন ও প্রতীকী বার্তা ঘিরে আন্তর্জাতিক দৃষ্টি তৈরি হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের গালিবাফ এবং দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ মোট ৮৬ জন সদস্য।

তবে আলোচনার বাইরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গালিবাফের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। তিনি কোনো প্রতিনিধি বা আনুষ্ঠানিক বৈঠকের ছবি না দিয়ে পোস্ট করেছেন মিনাব স্কুলের শহীদ শিশুদের ছবি, যারা ইরানী প্রতিনিধি দলের সাথে সফর করছে।

তিনি ওই সফরে সঙ্গে নিয়ে গেছেন শহীদ শিশুদের স্কুল ব্যাগ এবং জুতা, যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এসব জিনিসকে তিনি প্রতীকীভাবে প্রতিনিধি দলের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

গালিবাফ তার বার্তায় লেখেন, এই ফ্লাইটে তাদের সঙ্গী হিসেবে রয়েছে শহীদ শিশুদের স্মৃতি। তিনি এটিকে শুধু শ্রদ্ধা জানানোর বিষয় নয়, বরং একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবেও উপস্থাপন করেন। তার বক্তব্য অনুযায়ী, এই বার্তা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পক্ষের পাশাপাশি পাকিস্তান এবং নিজ দেশের অভ্যন্তরীণ মহলকেও উদ্দেশ্য করে দেওয়া হয়েছে।

বার্তায় তিনি আরও বলেন, ইরান শহীদদের স্মৃতি ভুলে যায়নি এবং আসন্ন আলোচনায় সেই স্মৃতিকে সামনে রেখেই অবস্থান নির্ধারণ করবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনার মাঝখানে এমন প্রতীকী বার্তা পরিস্থিতিকে আরও আবেগপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলতে পারে। এটি আলোচনার টেবিলে ইরানের অবস্থানকে কঠোর বার্তার মাধ্যমে উপস্থাপনের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

তবে একই সঙ্গে অনেকে মনে করছেন, এই ধরনের প্রতীকী পদক্ষেপ আলোচনার পরিবেশে চাপ তৈরি করতে পারে, যেখানে ইতোমধ্যেই পারস্পরিক অবিশ্বাস একটি বড় বাধা হয়ে আছে।

এই সফরে কূটনৈতিক আলোচনার পাশাপাশি নিদারুন হৃদয়বিদারক স্মৃতি ও প্রতীকের মাধ্যমে রাজনৈতিক বার্তা আলোচনাকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করে তুলছে।

 

সূত্র: Reuter

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman