লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান আর নেই

প্রকাশিত: 04 ফেব্রুয়ারী 2026

125 Views

The Civilians News

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিক ভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেওয়ার পথে আনুমানিক রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman