লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শপথ নিলেন জামায়াতের এমপিরা

প্রকাশিত: 17 ফেব্রুয়ারী 2026

27 Views

The Civilians News

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ (এমপি) শপথ নিয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার কিছু পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা।

দেরিতে আসায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। একইসঙ্গে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা।

তারা বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন।

যদিও জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman