লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সিলেট টেস্টে মাহমুদুলের রানের ঝড়: ১৬৯* নট আউট, হতাশায় আয়ারল্যান্ড

প্রকাশিত: 12 নভেম্বর 2025

19 Views

The Civilians News

সিলেট টেস্টে মাহমুদুলের রানের ঝড়: ১৬৯* নট আউট, আয়ারল্যান্ড হতাশায়

দ্য সিভিলিয়ানস নিউজ ডেস্ক

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেন ক্রিকেটের জাদু জাগিয়ে তুলেছে মাহমুদুল হাসান জয়, যার টেস্ট ক্রিকেটে ফিরে আসা একটা ঝড়ের মতো। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশর স্কোর ৩৩৮ /১, আয়ারল্যান্ডের ২৮৬ রানের উত্তরে ৫২ রানের লিড নিয়ে। মাহমুদুলের ক্যারিয়ার বেস্ট ১৬৯*রানে নট আউট থাকেন। মাহমুদুলের জন্য এটা যেন একটা স্বপ্নের ফিরে আসা যা ফ্যানদের হৃদয় জয় করে নিয়েছে।

দ্বিতীয় দিন সকালে আয়ারল্যান্ডের ইনিংস মাত্র ১৩ মিনিটে শেষ হয়ে যায়, ১৬ রান যোগ করে অলআউট হয়ে থামে দলটি। পল স্টারলিং (৬০) এবং ডেব্যু ট্যান্ট কেড কার্মাইকেল (৫৯)-এর অর্ধশতক সত্ত্বেও বাংলাদেশের বোলিং ছিল দাপুটে।

মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন, হাসান মুরাদ, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম প্রত্যেকে নেন ২টি করে। কিন্তু প্রথম দিনের পাঁচটা ড্রপ ক্যাচ বাংলাদেশের ফিল্ডিংকে প্রশ্নবিদ্ধ করেছিল।

সাদমান ইসলামের ৮০ এবং মাহমুদুলের সাথে ১৬৮ রানের উদ্বোধনী পার্টনারশিপ দিয়ে শুরু হয় বাংলাদেশের দাপট। সাদমান ৪৯ বলে অর্ধশতক করে, লাঞ্চের আগেই দুই ওপেনারই অর্ধশতক পূর্ণ করেন, ২৪ ওভারে ১০৯ রান যোগ করেন এই জুটি। কিন্তু ম্যাথু হামফ্রেজের বোলিংয়ে লেট কাট খেলতে গিয়ে সাদমানের ব্যাটের কিনারা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। ৭৬.৯২ স্ট্রাইক রেটে নয়টা চার এবং একটা ছক্কা দিয়ে তার ইনিংস শেষ করেন।

মাহমুদুল তখনো উইকেটে স্বাচ্ছন্দে ব্যাটিং তান্ডব চালিয়ে যাচ্ছেন, টি-ব্রেকে শতরান থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন। জর্ডান নিলের বলে চার মেরে শতরান পূর্ণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক। পঞ্চাশের পর মাত্র দ্বিতীয় চার, আগে সাতটা চার এবং একটা ছয়।

পরে কার্টিস ক্যাম্ফারের ওভারে ১৬ রান যোগ করে ১৫০-এ পৌঁছান এই ব্যাটার, ছাড়িয়ে যান তার আগের সেরা অর্জন  ১৩৭। মোমিনুল হক ৮০* নট আউটে গাঁটছড়া বাঁধেন মাহমুদুলের সাথে। তাদের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ১৭০ রান যুক্ত হলে, বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার মত দেখা যায় দুই শতকের পার্টনারশিপ প্রথম দুই উইকেটে।

আয়ারল্যান্ডের ক্যাপ্টেন অ্যান্ড্রু বালবির্নি সাতজন বোলার ব্যবহার করেন, কিন্তু বাংলাদেশী ব্যাটারদের সামনে তারা কেউই কুলিয়ে উঠতে পারেনি।

এই দিন বাংলাদেশের ব্যাট যেন রান মেশিনে পরিণত হয়েছে, যা টাইগারদের জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

তৃতীয় দিন নতুন বল হাতে আয়ারল্যান্ড মাঠে আসবে কিন্তু চ্যালেঞ্জ হবে অনেক বড়। ক্রিকেটপাগল দর্শকরা এই ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায়, কারণ এটা শুধু খেলা নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের আশার গল্প।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman