লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নরসিংদী কিশোরী হত্যা মামলায় প্রধান সন্দেহ ভাজন নুরা গ্রেফতার, বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: 28 ফেব্রুয়ারী 2026

84 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নরসিংদী, মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে জেলা ও উপজেলা বিএনপি নেতা-সমর্থিত একটি চিঠিতে তাকে সহসভাপতির পদসহ দলীয় সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী ওই কিশোরীর ধর্ষণের বিচার চাওয়ার পর তার বাবার কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। ফলে ধর্ষণের অভিযোগের পর হত্যার অভিযোগেও একটি মামলা দায়ের করা হয় মাধবদী থানায়। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে পাঁচজনকে একই রাতে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছিলেন আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, এবাদুল্লাহ, আয়ুব আলী ও গফফার।

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরর মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহর গৌরিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার।

তিনি বলেন, প্রধান আসামি নূরা ও হযরত আলীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে

এই ঘটনায় স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত বিচার ও সঠিক কার্যক্রমের দাবি জানিয়েছে। নরসিংদীর কিশোরী হত্যাকাণ্ড দেশের নাগরিকদের নিরাপত্তা ও শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নগুলোর দিকে পুনরায় মনোযোগ আকর্ষণ করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman