লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রমোদতরীতে রহস্যময় ভাইরাস, নিহত ৩

প্রকাশিত: 04 মে 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আটলান্টিক মহাসাগরে চলমান একটি বিলাসবহুল প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস, এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত একজনের শরীরে বিরল হান্টাভাইরাস (Hantavirus) শনাক্ত হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও অন্তত পাঁচ যাত্রীর মধ্যে সংক্রমণের আশঙ্কা রয়েছে।

‘এমভি হন্ডিয়াস’ নামের ওই প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করছিল। বর্তমানে জাহাজটিতে থাকা যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা, ল্যাব বিশ্লেষণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডব্লিউএইচওর তথ্যমতে, আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন এবং একজনকে জোহান্সবার্গ এর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আরও দুই যাত্রীর মধ্যে উপসর্গ দেখা দিয়েছে, যাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মল বা মূত্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। গুরুতর ক্ষেত্রে এটি শ্বাসযন্ত্রজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত জ্বর তৈরি করতে পারে, যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
এ ঘটনার পর আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সীমিত পরিসরে হলেও এমন সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে তা বড় ধরনের উদ্বেগের কারণ হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman