লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পাঁচ মেডিকেলে নতুন অধ্যক্ষ

প্রকাশিত: 30 মার্চ 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের সরকারি পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর রে শাহনেওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির উজ জামানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু বিভাগীয় অধ্যাপক ডা. আইনুল ইসলাম খানকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ করা হয়েছে। এছাড়া নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামকে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেনকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং চিকিৎসা শিক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman