লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যার নেপথ্যে পরিকল্পিত কিলিং মিশন : হত্যাকারীর সর্বশেষ অবস্থান

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

65 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।

তদন্তে উঠে এসেছে, গুলির ঘটনার পরপরই পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। তদন্তকারীরা জানান, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সে সেখানে রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে যোগাযোগ বজায় রাখছে বলেও তথ্য মিলেছে।

যদিও হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত এখনো পলাতক, তবে তদন্তে পুরো ঘটনার নকশা স্পষ্ট হয়েছে। চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ, কামাল, রুবেল ও মাইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। তদন্তে জানা গেছে তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত।

গোয়েন্দা তথ্য অনুযায়ী ৪ ডিসেম্বর রাতে ফয়সাল ও তার সহযোগী কবির বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান এবং শরিফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন। ৯ ডিসেম্বর ফের বৈঠকের পর নির্বাচনী প্রচারণার মাধ্যমে হাদির টিমে ঢুকে পড়ে ফয়সাল। ১২ ডিসেম্বর সেগুনবাগিচায় প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

তদন্ত বলছে হামলার দিন দুপুর ২টা ২৪ মিনিটে পল্টনের বক্স কালভার্ট সড়কে খুব কাছ থেকে দুটি গুলি ছোড়া হয়। এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত রাজনৈতিক কিলিং হিসেবে দেখছেন তদন্তকারীরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman