লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভোট-পরবর্তী সহিংসতা পশ্চিমবঙ্গ জুড়ে, দখল বুঝে নিচ্ছে বিজেপি

প্রকাশিত: 06 মে 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরও সহিংসতা থামছে না। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস-এর একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আসানসোল কোর্ট মোড় ছাড়াও রূপনারায়ণপুর, কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া, বারাবনি ও বার্ণপুরে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। কিছু স্থানে দলীয় কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এসব ঘটনার দায় অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির নেতাদের দাবি, তাদের কর্মীরা এসব সহিংসতার সঙ্গে জড়িত নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। দেশটির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহিংসতার ঘটনায় জড়িতদের ‘দেখামাত্র গ্রেপ্তার’-এর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রাজ্যের প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক মেরুকরণ ও উত্তেজনা এ ধরনের সহিংসতার বড় কারণ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে তা আরও বিস্তৃত আকার নিতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman