দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় নিরাপত্তা, শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
অমর একুশে উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একুশের চেতনা ধারণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে
