লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 21 মে 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে রামিসার বাসায় যান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজের পর রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও বিচার দাবির ঢেউ উঠেছে। মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman