লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

119 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন জানিয়েছেন, চার মাসের পাইলট প্রকল্পের মাধ্যমে কর্মসূচিটি শুরু হবে।

মন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় অন্তত পাঁচ সদস্যের ৬ হাজার ৫০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাবেন। পাইলট পর্ব সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।

তিনি জানান, কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে মাসিক ব্যয় দাঁড়াবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বছরে ব্যয় হবে আনুমানিক ৬০ হাজার কোটি টাকা। অর্থায়ন, উপকারভোগী বাছাই ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি চলছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সামাজিক সুরক্ষা বিশ্লেষকদের মতে, সরাসরি নগদ সহায়তা কর্মসূচি নিম্নআয়ের পরিবারের ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে সঠিক উপকারভোগী নির্ধারণ, স্বচ্ছতা ও বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে বড় আকারের এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman