লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ, বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

87 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষা এবং ভাতাসহ সার্বিক সহায়তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, কিছু পরিবার রয়েছে যারা অতীতে দলীয় পরিচয়ের কারণে যথাযথ সহায়তা পায়নি বলে অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুনর্বাসনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও তিনি জানান।

ইশরাক হোসেন বলেন, জুলাই ফাউন্ডেশন-এর অতীত কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া বড় অঙ্কের তহবিল সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না, তা পর্যালোচনার বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman