লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৫ ঘন্টা পর খুলনার সাথে রেল চলাচল শুরু

প্রকাশিত: 21 মে 2026

12 Views

The Civilians News

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ায় খুলনার সাথে উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাফদারপুর রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন বলেন, ‘খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman