লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতীয় দূতাবাসে কালো গোলাপ দিতে গিয়ে বাধার মুখে রাশেদ

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

52 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়।” ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদ জানাতে ভারতীয় দূতাবাসে একটি কালো গোলাপ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে তিনি এ মন্তব্য করেন।

রোববার ২১ ডিসেম্বর সকালে ওসমান হাদীকে গুলি করার স্থান পল্টনের বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে একা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন রাশেদ প্রধান। তার সঙ্গে ছিল একটি কালো গোলাপ, যা তিনি রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরেন। প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করার পর বাড্ডা লিংক রোডে পুলিশ তাকে আটকে দেয়।

পুলিশি বাধার পর রাশেদ প্রধান বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার সময় ভারতীয় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অথচ ঢাকায় নিরস্ত্র একজন নাগরিকের শান্তিপূর্ণ ঘৃণা প্রদর্শনেও বাধা দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনাকে নতজানু পররাষ্ট্রনীতির ফল বলে মন্তব্য করেন।

ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের ফেরত দিতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং সীমান্ত হত্যা, অবৈধ পুশ ইন ও ভূমি দখল বন্ধ করতে হবে। পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

যাত্রাপথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাশেদ প্রধানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংহতি জানান।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman