লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দীর্ঘ ১৭ বছর একটি ‘ব্যর্থ দলকে রক্ষা করার চাপ’ থেকে এখন মুক্ত রুমিন ফারহানা

প্রকাশিত: 20 মার্চ 2026

50 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দলের শীর্ষ নেতাদের তুলনায় বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণেই বিএনপির ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যরুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই দলের ভেতরে তার বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হতে শুরু করে। তার ভাষায়, দলের কিছু নেতা ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট ছিলেন এবং জনপ্রিয়তার কারণেই তিনি অভ্যন্তরীণ বিরোধের লক্ষ্যবস্তুতে পরিণত হন।

তিনি দাবি করেন, “পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমাকে হিংসা করা হতো এবং শেষ পর্যন্ত সেটিই বহিষ্কারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।”

বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে স্বস্তিতে আছেন বলেও জানান তিনি। দীর্ঘ ১৭ বছর একটি ‘ব্যর্থ দলকে রক্ষা করার চাপ’ থেকে মুক্তি পেয়েছেন উল্লেখ করে বলেন, বিভিন্ন নির্বাচনের সময় তাকে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হতো, যা বহন করা কঠিন ছিল।

এ ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি দলের অভ্যন্তরীণ একটি অংশ থেকেও অনলাইন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, কিছু কর্মী শীর্ষ নেতাদের সন্তুষ্ট করতে সামাজিক মাধ্যমে তাকে অপমান ও তাচ্ছিল্য করতেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman