লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টানা ১৬ ঘণ্টায় সাত জেলায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা ১৬ ঘণ্টায় সাত জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জে গিয়ে শেষ হয় প্রথম দিনের এই দীর্ঘ নির্বাচনী সফর। সফরকালে তিনি ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৃথক সমাবেশে অংশ নেন তিনি। ভোররাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। পরে ভোর ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় প্রথম দিনের শেষ সমাবেশে বক্তব্য রেখে ঢাকার উদ্দেশে রওনা হন।

নির্বাচনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হবে। চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

শেষ দিকের কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষায় রাখতে হওয়ায় দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সফরকালে প্রতিটি সমাবেশেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman