লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: 30 নভেম্বর 2025

64 Views

The Civilians News

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, ডিআরইউ’র সদস্যরা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। এর আগে শনিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে (একটি) প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। তারা হলেন- আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে (১টি) লড়ছেন দুজন- হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (একটি) প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী- মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান ও মঈনুল আহসান।

যুগ্ম সম্পাদক পদে (একটি) মো. জাফর ইকবাল ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ছয় জন প্রার্থী- সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে লড়ছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল।

ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক ভূঁইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্যের (সাতটি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী- আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman