লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ: ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশিত: 04 মার্চ 2026

77 Views

The Civilians News

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘আমি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এসে আশাহত হয়েছি। কারণ ৯টায় অফিস খোলার কথা থাকলেও সেটা হয়নি। দেখলাম একজন কর্মকর্তা পৌণে ১০টা এবং আরেকজন ১০টার পড়ে এসেছেন। এ ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমাদের সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার অর্থাৎ জনগণের সরকার। আমরা চেয়ারে বসা মাত্রই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথা বলেছি।’

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। মানুষের অভাব, অভিযোগসহ অনেক কিছুই রয়েছে। বিশেষ করে দুর্নীতির অভিযোগটা এক নম্বরে রয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বিষয়গুলো তদন্ত করার চেষ্টা করছি। তারাই ধারাবাহিকতায় আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ভূমি অফিসের সেবাদানকারী কর্মকর্তাদের সঙ্গে সেবা গ্রহণকারী গ্রহীতাদের ব্যাপক গ্যাপ কাজ করছে। এখানকার কর্মকর্তারা সেবা গ্রহীতাদের সঠিক ভাবে জানাচ্ছে না যে কোন কাজটায় কতটা সময় লাগতে পারে অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ অনেক।’

তিনি বলেন, ‘এককথায় বলা চলে আমলাতান্ত্রিক যে মনোভাব এটা এখনো বিরাজমান। মূলত প্রজাতন্ত্রে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে জনগণের সাথে যে সম্পৃক্ততা থাকার কথা সেটা হয়ে উঠছে না। সেই সব বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। আজকে পরিদর্শনে এসে সে সমস্যাগুলো চোখে পড়েছে সেগুলো বিধি অনুসারে ব্যবস্থা নেব। আমাদের এই পরিদর্শনের কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।’

বুধবার সকাল ৯ টার আগ মূহুর্তে আকস্মিক কাউকে না জানিয়ে সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে আসেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে এসে তিনি দেখতে পান যে সরকারি নির্ধারিত সময়ে কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী এসে পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছেন। তার উপস্থিত হওয়ার প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক কর্মকর্তা এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman