লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে, দ্রুত স্বাস্থ্য পরীক্ষায় তাগিদ

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

120 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন হজ মৌসুম সামনে রেখে ৩০টি হজ এজেন্সিকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো এসব এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের অধীনে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়নি। অন্যদিকে এহসান এয়ার ট্রাভেলসের অধীনে বাকি রয়েছেন ১০ জন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ বাধ্যতামূলক। এছাড়া ভিসা প্রক্রিয়ার জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। কারিগরি জটিলতা দেখা দিলে সময় আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তর বন্ধ থাকবে। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও ভিসা সংক্রান্ত কাজ শেষ করা জরুরি।

হজ সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো প্রস্তুতি সম্পন্ন না হলে ভিসা জটিলতা তৈরি হতে পারে, যা শেষ মুহূর্তে হজযাত্রীদের ভোগান্তির কারণ হবে। তাই এজেন্সিগুলোর সমন্বিত ও দ্রুত উদ্যোগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman