লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মার্কিন ও ইসরায়েলি হামলায় আইআরজিসি মুখপাত্র নিহত

প্রকাশিত: 20 মার্চ 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। শুক্রবার ভোরে পরিচালিত হামলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ।

প্রতিবেদনে হামলাকে “আমেরিকা ও ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ” হিসেবে উল্লেখ করে বলা হয়, এতে নাঈনি ‘শহীদ’ হয়েছেন। ২০২৪ সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও তার মৃত্যুর খবর সম্প্রচার করেছে।

তবে এই ঘটনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার সুনির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু এবং কোন আঘাতে তিনি নিহত হয়েছেন তা এখনো পরিষ্কার নয়।

খবরে বলা হয়েছে, তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে রাতভর একাধিক হামলা চালানো হয়। ৬৮ বছর বয়সী সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল নাঈনির বাড়ি ছিল কাশানে।

নিহতের কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তার ওই বক্তব্যের আগে না পরে হামলায় তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্লেষকদের মতে, আইআরজিসির উচ্চপর্যায়ের কর্মকর্তার মৃত্যু ইরান ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman