লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আইভীর জামিন স্থগিত

প্রকাশিত: 12 নভেম্বর 2025

23 Views

The Civilians News

আইভীর জামিন স্থগিত: আপিল বিভাগে শুনানি ১৭ নভেম্বর, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের আবেদন

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

তার আগে, গত রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট করে আইভীকে জামিন দেন।

পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকেন্দ্রিক পাঁচটি মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পরে হাইকোর্টে আবেদন করে রুল জারি করান এবং রায় পান।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman