লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান

প্রকাশিত: 08 সেপ্টেম্বর 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী অধিবেশনের অংশ হিসেবে তাঁর শপথ অনুষ্ঠিত হবে। একই দিনে তিনি নতুন অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করবেন।

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টায় সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের শেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে মহাসচিবের বক্তব্য, ৮০তম অধিবেশনের সভাপতির বক্তব্য এবং নবনির্বাচিত সভাপতির শপথসহ একাধিক কার্যক্রম রয়েছে।

এরপর স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভা। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে।

এর আগে গত ২ জুন গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ১৯০টি বৈধ ভোটের মধ্যে তিনি পান ৯৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। এ নির্বাচন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত আঞ্চলিক পালাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান তাঁর অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেন, যার ভাবার্থ হলো ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ’। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাঁর সভাপতিত্বের মেয়াদে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সাধারণ পরিষদের কার্যকারিতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস খলিলুর রহমান নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর কূটনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সভাপতি সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় বহুপাক্ষিক সহযোগিতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়াকে গুরুত্ব দেবেন।

খলিলুর রহমানের সভাপতিত্বের বছরটি জাতিসংঘের জন্যও গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর মেয়াদকালেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাবে। জাতিসংঘ জানিয়েছে, ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ৮ সেপ্টেম্বর পর্যন্ত মহাসচিব নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন এবং এরপর সেই প্রক্রিয়া ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এক বছরের মেয়াদে খলিলুর রহমানকে সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনার পাশাপাশি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman

taraftarium24casibomselcuksportstaraftarium24selcuksportscasibom