লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: 16 ফেব্রুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, ক্যাম্পের সমন্বয়কারী অধ্যাপক এম এ কাউসারসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রক্তচাপ, রক্তের বিভিন্ন পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন। আগামীকাল সমাপনী দিনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণকারী শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।

আয়োজকদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিক্ষকদের সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman